ঢাকাThursday , 9 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লামায় আশিকা এনজিওর উদ্যোগে পাহাড়ধস ও বন্যাকবলিত ৫০ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Mahamudul Hasan Babu
July 9, 2026 11:46 am
Link Copied!

লামা (বান্দরবান), প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় সাম্প্রতিক পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে আশিকা (ASHIKA) এনজিও। দুর্যোগে ক্ষতিগ্রস্ত লামা সদর ইউনিয়ন ও রূপসীপাড়া ইউনিয়নের মোট ৫০টি পরিবারকে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ/ নগদ-এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মঈন উদ্দিন। তিনি দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আশিকা এনজিওর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এমন সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আশিকা এনজিওর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন বিবেচনায় স্বচ্ছ ও দ্রুত সহায়তা নিশ্চিত করতে বিকাশ/ নগদ মোবাইল ব্যাংক সেবার এর মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশিকা এনজিও এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।