ঢাকাFriday , 10 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীর চরগোয়াল গ্রামের একটি বাড়ি থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

Mahamudul Hasan Babu
July 10, 2026 3:32 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের একটি বাড়ি থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। গেলো রাত ১টার দিকে গাংনী থানার কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা উদ্ধার করে প্রাথমিক নিষ্ক্রিয় করে।

জানা গেছে, গেলো রাতে চরগোয়ালগ্রামের জাহিদুল ইসলামের বাড়ির ভেতরে বোমা সদৃশ্য বস্তু দেখতে পেয়ে আতংকিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বস্তুটি পানি-বালু ভর্তি পাত্রে নিরাপদে সরিয়ে নেয় পুলিশ। বোমা সদৃশ্য বস্তু দিয়ে ভয় দেখিয়ে দুর্বৃত্তরা কোন স্বার্থ উদ্ধার করতে চাইছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলমান। ঘটনার সাথে যারাই জড়িত থাকুক পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।