ঢাকাSunday , 12 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম এর জেলা কমিটির ˆত্র-মাসিক সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
July 12, 2026 5:00 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম এর জেলা কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে| মেহেরপুরের আমঝুপিস্থ মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর বাস্তবায়নে এবং জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম এর সহযোগিতায় জেলা কমিটির ˆত্রমাসিক সভার আয়োজন করা হয়েছে|
আজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় মউকের হলরুমে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ ও সমাজ সেবকদের উপস্থিতিতে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে|
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু করা হয়| সভা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম এর জেলা কমিটির সম্মানিত সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়|
এসময় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম এর জেলা কমিটির সদস্য সচিব ও মানব উন্নয়ন কেন্দ্র মউক এর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম উপস্থিত থেকে ২য় পর্বের সভা উপস্থাপন করেন| সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম এর ঢাকা কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফারহানা আক্তার বহ্নি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম এর জেলা কমিটির সহ সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, সহ সভাপতি পলি ,প্রচার সম্পাদক শিক্ষক মাওলানা রুহুল আমিন প্রমুখ|
এছাড়াও গাংনী পৌর সভার প্যানেল মেয়র নবীরউদ্দীন, আমঝুপি ইউপির প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, শহিদুল্লাহ , ইউপি সদস্য আব্দুর রশিদ বল্টু, সালমা খাতুন প্রমুখ|
অনুষ্ঠানের শুরুতেই ভিডিও প্রজেক্টরের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং বিগত দিনে মউকের বাস্তবায়নে কার্যক্রমের সফলতার দিক তুলে ধরা হয়|
এসময় বিগত সভার রেজুলেশন উপস্থাপন করেন, প্রকল্পের ম্যানেজার ফাইমা আখতার|
অনুষ্ঠান ১ম পর্বের সঞ্চালনায় ছিলেন, মউকের প্রোগ্রাম ম্যানেজার সাদ আহমেদ|
একই সাথে কমিটির কার্যক্রম সম্পর্কে ধারণা উপস্থাপন করেন মউকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম| তিনি বলেন,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলার সকল সচেতন ব্যাক্তিদের নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলে একটি নারী ও শিশু বান্ধব জেলা গঠনে কাজ করে যাচ্ছে| এসব সমস্যা নিয়ে প্রশাসনের সাথে লবিং, সেমিনার, দাবি আদায়ে আবেদন, মানববন্ধনের মত আন্দোলন, সালিস পরিষদ গঠন করে সমস্যা নিরসন ও আইনী সহায়তা প্রদান করা হয়ে থাকে| নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে তাৎক্ষনিকভাবে কার্যকরী পদক্ষেপ নিতে আমিরুল ইসলাম অল্ডামকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ঠ ওয়ার্কিং টিম গঠন করা হয়েছে| তিনি আরও বলেন, অবিল¤ে^ উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কমিটি গঠন করা হবে|
অনুষ্ঠানে মুক্ত আলোচনায় ব&ক্তব্য রাখেন,সহ সভাপতি সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, সমাজ সেবক শফিকুল ইসলাম , আব্দুর রকিব, আক্তার হোসেন ,শহিদুল্লাহ, অ¦াব্দুল আলিম, নারীনেত্রী পলি খাতুন ওরফে বেদানা প্রমুখ|