এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি -আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি প্রতিপাদ্য নিয়ে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা অফিসার এএলএম মামুনুর রশীদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমূখ। শেষে এবার কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
