ঢাকাSunday , 12 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট,জাল ধ্বংস ও জরিমানা

Mahamudul Hasan Babu
July 12, 2026 3:12 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম প্রতিনিধি:মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে।মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন।

রোববার ১২ জুলাই উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে দিনব্যাপী অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার ও মৎস্য আইন লঙ্ঘনের অভিযোগে উপজেলার বিভিন্ন এলাকায় জাল জব্দ করে, তা পুড়িয়ে দেয়া হয় । একই দিনে বিকেলে উপজেলার নেওয়াশী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজা টাকার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এ সময় দুই ব্যবসায়ীকে ২৫ শত টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান, সহকারি মৎস অফিসার রায়হান উদ্দিন সরদার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে মৎস্য সম্পদ রক্ষা এবং প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে । এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।