আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ এর ২য় দিনের ২ টি খেলায় ধানখোলা ও কাজীপুর ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইব্রেকারের মাধ্যমে বিজয় লাভ করেছে| রবিবার বিকেল ৩ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হয়| ১ম খেলায় ধানখোলা ও কাথুলী ইউনিয়ন ফুটবল দলের মধ্যে নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র হওয়ায় টাইব্রেকারে ধানখোলা ইউনিয়ন দল ৪-৩ গোলে বিজয় লাভ করেছে| একইভাবে ২য় খেলায় কাজীপুর ও বামন্দী ইউনিয়ন ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়| এখানেও গোলশুন্য সমতা থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়| টান টান উত্তেজনা পূর্ণ টাইব্রেকারে বামন্দী ইউনিয়ন ৭-৬ গোলে কাজীপুর ইউনিয়ন দলকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে|
প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন|
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ|
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ গাংনী উপজেলার ইউনিয়ন পর্যায়ে ২য় দিনের ফুটবল প্রতিযোগিতা উপভোগ করেন ,উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য ও খেলা পরিচালনা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক বিশিষ্ট ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম, ক্রীড়া সংগঠক সুলেরী আলভী, ক্রীড়া সংগঠক আতর আলী, ক্রীড়া সংস্থার সদস্য মাহবুবুর রহমান, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, ধানখোলা ইউপির প্যানেল চেয়ারম্যান মন্টু, কাথুলী ইউপির প্যানেল চেয়ারম্যান হুসাইন , কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, বামন্দী ইউপির প্যানেল চেয়ারম্যান শাহ আলম, সাবেক ক্রীড়াবিদ খেলোয়াড় আজমাইন হোসেন, ইয়ামিন আলী বাবলু সহ ইউপি সচিববৃন্দ, ইউপি মে¤^ারবৃন্দ উপস্থিত ছিলেন|
খেলা পরিচালনা করেন বাফুফের প্রশিক্ষণ প্রাপ্ত রেফারী আব্বাস আলী, মাহবুবুর রহমান, বিপ্লব, এফ আই মিল্টন, জয়, আবুল বাসার , পারভেজ, রিপন, টুটুল প্রমুখ | মাঠে ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ ও হাজারো দর্শক খেলা উপভোগ করেন|
