ঢাকাTuesday , 14 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় দুর্যোগ মোকাবেলায় প্রস্থতি ও করনীয় নির্ধারনে বিশেষ সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
July 14, 2026 12:11 pm
Link Copied!

এম এম এ রেজা পহেল ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় নির্ধারণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়েছে।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায় এর সভাপতিত্বে পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন। সভায় দুর্যোগকালীন ঝুঁকি হ্রাস ও দ্রুত ত্রাণ কার্যক্রম নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। অন্যানদের মাঝে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ।
বক্তারা সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সম্মেলিত ভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে নিম্নাঞ্চলের মানুষের নিরাপত্তা ও খাদ্য সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানম, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায়, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন তালুকদার , ওয়ার্ল্ড ভিশন ধর্মপাশা এপি ম্যানেজার সুমন রুরাম, ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী ছানোয়ার হোসেন খান পাঠান, পি আই ও অফিস সহকারী রতন সরকার প্রমুখ।