ঢাকাTuesday , 14 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নেতাকর্মীদের অশ্রুসিক্ত স্মৃতিচারণে ইসলামপুরে জননেতা খোরশেদুজ্জামান লেবুর মৃত্যুবার্ষিকী পালিত

Mahamudul Hasan Babu
July 14, 2026 3:40 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর পৌর বিএনপির সাবেক সম্মানিত সাবেক আহবায়ক, তৃণমূল রাজনীতির একনিষ্ঠ কাণ্ডারি মরহুম খোরশেদুজ্জামান লেবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় ইসলামপুর দলীয় কার্যালয়ে এক আবেগঘন পরিবেশ ও পরম শ্রদ্ধায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মরহুমের রাজনৈতিক জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এ. ই. সুলতান মাহমুদ বাবু। তিনি তাঁর বক্তব্যে বলেন, খোরশেদুজ্জামান লেবু ছিলেন দলের এক দুঃসময়ের কান্ডারি। তাঁর আদর্শ ও ত্যাগ আমাদের অনুপ্রেরণা জোগাবে।

​ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলীয় নেতাকর্মীরা অত্যন্ত আবেগাপ্লুত হয়ে মরহুম খোরশেদুজ্জামান লেবুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন। বক্তারা স্থানীয় রাজনীতিতে এবং দলের প্রতি তাঁর অসামান্য ও অবিস্মরণীয় অবদানের কথা গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন,তৃণমূল নেতাকর্মীদের সাথে তাঁর যে নিবিড় আত্মিক সম্পর্ক ছিল,তা সহজে পূরণ হওয়ার নয়।

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীন, এ.কে.এম. শহিদুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান ও উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোরাদুজ্জামান মোরাদ।

​এছাড়াও উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক প্রিস্স আলম,যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত এবং পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে মরহুম খোরশেদুজ্জামান লেবুর বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।