ঢাকাThursday , 16 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মাতোয়ারা ইতালি প্রবাসী বাংলাদেশিরা

Mahamudul Hasan Babu
July 16, 2026 5:11 am
Link Copied!

জাহিদ হাসান, ইতালি প্রতিনিধি:বিশ্বকাপ ফুটবল মানেই কোটি কোটি মানুষের আবেগ, উচ্ছ্বাস আর আনন্দের মিলনমেলা| বিশ্বের বিভিন্ন দেশের মতো ইতালিতেও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা যাচ্ছে বিশ্বকাপকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা|
নাপোলিসহ ইতালির বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরা দল বেঁধে বড় পর্দায় উপভোগ করছেন প্রতিটি ম্যাচ| অনেকেই প্রিয় দলের জার্সি, পতাকা আর উচ্ছ্বাসে মুখর হয়ে উঠছে রেস্টুরেন্ট, ক্যাফে এবং বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো|

সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন| অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা| এখন শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা |

দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও ফুটবলের প্রতি ভালোবাসায় কোনো কমতি নেই প্রবাসী বাংলাদেশিদের| বন্ধু-¯^জনদের নিয়ে একসঙ্গে খেলা দেখা, প্রিয় দলের জয় উদযাপন এবং ফুটবল নিয়ে প্রাণবন্ত আলোচনা, সব মিলিয়ে যেন ইতালির মাটিতেও তৈরি হয়েছে ছোট্ট এক বাংলাদেশ|
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এই উচ্ছ্বাস শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা, সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগির এক অনন্য উপলক্ষ হয়ে উঠেছে|