ঢাকাThursday , 16 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশা থানার শরিফুল ইসলাম সুনামগঞ্জ জেলার মাদক উদ্ধারকারী অভিযানে পয়েছেন শ্রেষ্ট পুরস্কার

Mahamudul Hasan Babu
July 16, 2026 1:07 pm
Link Copied!

এম এম এ রেজা পহেলধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জ জালার ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে সুনামগঞ্জ পুলিশ লাইন্স হলরুমে অনুষ্ঠিত কল্যাণ সভায় এসআই শরীফুল ইসলামের হাতে একটি ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, সুনামগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বি রাজিব, জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম, ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মুরসালিন প্রমুখ।