ঢাকাFriday , 17 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে আছিয়া জয়নাব বানু একাডেমির ৭ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

Mahamudul Hasan Babu
July 17, 2026 6:35 am
Link Copied!

স্টাফরিপোর্টার ( মাগুরা)।। মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আছিয়া জয়নাব বানু একাডেমির সাতজন শিক্ষার্থী সরকারি মেধাবৃত্তি-২০২৫ অর্জন করেছে। এর মধ্যে দুইজন ট্যালেন্টপুলে এবং পাঁচজন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। এ সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলেন,
শেখ তাহমিদ জারিফ ও নুসরাত জাহান সুফ্ফা।
সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছেন-শেখ জাকিয়া যুথি,কামরুন নাহার রিতি,আব্দুল্লাহ আস সাবিত, মো. সাইফুদ্দিন আহমেদ সিয়াম এবং আবু হুরাইরা।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নাজনীন রব্বানী জানান, এ বছর বিদ্যালয় থেকে মোট নয়জন শিক্ষার্থী সরকারি মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে সাতজন বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে দুইজন ট্যালেন্টপুলে এবং পাঁচজন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।

তিনি বলেন, মহম্মদপুর উপজেলার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের বিদ্যালয় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। এ অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা, নিরলস পরিশ্রম এবং শিক্ষার্থীদের
চেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আছিয়া জয়নাব বানু একাডেমি আজ মহম্মদপুরের শিক্ষাঙ্গনে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের এ সাফল্যে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা,ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এমন কৃতিত্ব ধরে রেখে শিক্ষা ক্ষেত্রে আরও নতুন সাফল্যের নজির স্থাপন করবে মহম্মদপুর আছিয়া জয়নাব বানু একাডেমি।