ঢাকাFriday , 17 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Mahamudul Hasan Babu
July 17, 2026 2:10 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ  রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের বড় দরগাহ বাজার এলাকার মহাসড়কের রংপুর মুখী লেনে সড়ক দুর্ঘটনায় একটি বাসের চাপায় মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার জুম্মার নামাজের পর (১৭ জুলাই) এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে রংপুরগামী একটি মোটরসাইকেল বড়দরগাহ বাজার এলাকায় পৌঁছালে চালক হঠাৎ রাস্তা পার হওয়া দুই পথচারীকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রোমান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের নিচে চলে যায়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা উজ্জ্বল ঘটনাস্থলেই নিহত হন। নিহত উজ্জ্বল  লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মসুরদরগাহ এলাকায় দুলাল রায়ের ছেলে।
খবর পেয়ে বড়দগাহ হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নিহতকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের জন্য পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।