আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে স্কুলের হল রুমের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আক্তার| তিনি তার বক্তব্যে বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে| তাঁদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে মানবিকতা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে| তিনি বলেন, ইতিহাসকে যথাযথভাবে জানা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং জাতীয় ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্মানবোধ জাগ্রত রাখা আমাদের সবার দায়িত্ব| তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে দেশের ইতিহাস, ¯^াধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সঠিক ধারণা গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ| তিনি শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে ˆনতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনের আহ্বান জানান|
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, শহীদদের স্মরণে আয়োজিত এ ধরনের অনুষ্ঠান কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সহনশীলতা ও দায়িত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ| তিনি সকলকে ˆবষম্য, বিদ্বেষ ও সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান|
এসময় আলোচক হিসেবে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম| এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক আফরোজা খানম চায়না, রাজিয়া সুলতানা, সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, সুমা কর্মকার, ¯^পন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ সহ কর্মচারীবৃন্দ|
উল্লেখ্য, আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়| এতে বিদ্যালয়ের সবাই অংশগ্রহণ করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়|
