ঢাকাSaturday , 18 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে ভ্রাম্যমান আদালতে পঞ্চাশ হাজার টাকার চায়না রিং জাল জব্দ

Mahamudul Hasan Babu
July 18, 2026 2:36 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর মৎস্য সম্পদ সুরক্ষা এবং সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৮জুলাই) সকালে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর ব্রক্ষপুত্র নদের অংশে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ জুবায়ের এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় আনুমানিক ৫০০০০/= টাকার ২০টি চায়না রিং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ইসলামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ জুবায়ের।