এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্চ) আসনের আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম.পি বলেছেন, বর্তমান সরকার কৃষকদেরকে উৎসাহিত ও উদ্বুদ্ধ করার জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া কৃষকরা যেন কৃষি উপকরণসহ সার, বীজ ও কীটনাশক সহজে পায় তার জন্য কাজ করে যাচ্ছে সরকার। তারই ধারা বাহিকতায় আজকে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ করা হবে। কৃষদের যার যতটুক জমি আছে, সেই জমি যেন সঠিক ভাবে আবাদ করতে পারে। সেখানে যেন ফল ও ফসল দুটোই তারা ভালো ভাবে করতে পারে। আমাদের পাইলট প্রকল্প হিসেবে এ উপজেলায় কৃষক কার্ড প্রস্তুতের কার্যক্রম শুরু হয়ে গেছে। সকলে প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে কৃষক কার্ড প্রস্তত করতে সহায়তা করবেন। একই পরিবারের কেউ একাধিক সুবিধা নিবেন না। কেউ যদি নেয়, তাহলে তা প্রশাসনকে অবগত করতে হবে, প্রয়োজনে কোন মাধ্যম ছাড়া সরাসারি আমাকে জানাবেন। আমরা করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।
শনিবার দুপুরে বিরল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ও গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজি উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তালিকায় নাম আছে অথচ সে গাছ পাবে না, এটা বিরলের মাটিতে হবে না। যার নাম থাকবে তাকেই গাছ পেতে হবে, গাছ রোপণ করতে হবে। কোন রকম অস্বচ্ছতা এই বিরলে আর হবে না। বিগত ১৭ বছর যেভাবে চলেছে, সেভাবে আর চলতে দেয়া হবে না। ১৭ বছরে যা হয়নি তা এই ৫ বছরে করে দেখাতে চাই। আর এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। কোন দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, প্রকৃত কৃষকগণ সকলে পর্যায়ক্রমে সরকারের সুযোগ সুবিধা পাবেন। কেউ যদি দলীয় পরিচয়ে কোন চাপ সৃষ্টি করতে চায়, তাঁর স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না। যার যা অধিকার, তাঁকে তা দিয়ে বর্তমান সরকার জনবান্ধব কর্মসুচি হাতে নিয়েছে।
বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, বিরল থানার অফিসার ইনচার্জ আল এমরান, প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার বরকতউল্লাহ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফিরোজ আলী, সাদেক আলী, কৃষক প্রতিনিধি ও রাণীপুকুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড সদস্য আফসার আলী, বিএনপি নেতা বেলাল হোসেন মন্ডল ও সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম। এছাড়া প্রমুখও বক্তব্য রাখেন।
আলোচনা শেষে প্রধান অতিথি আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম.পি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, বীজ ও সার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
