ঢাকাSunday , 19 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লামায় “ধর্মীয় উসকানিমূলক পোস্টের কারণে জিডি,মুচলেকা দিয়ে জামিনদারের জিম্মায় ছাড়..

Mahamudul Hasan Babu
July 19, 2026 11:50 am
Link Copied!

লামা(বান্দরবান) প্রতিনিধি : লামায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানিমূলক পোস্ট এবং শেয়ারের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়ার পর বিষয়টি নিয়ে আজ ১৯/০৭/২০২৬ইং (রবিবার) লামা থানা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে।

জানা যায়, অভিযোগের পর অভিযুক্ত লামা বাজারের ইলেকট্রনিক্স দোকান মালিক সনাতন ধর্মালম্বী অশ্বিনী দে-কে লামা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি লিখিত মুচলেকার মাধ্যমে স্বীকার করেন যে, তিনি ভুল করেছেন এবং অসুস্থ অবস্থায় ওই পোস্ট করেছিলেন। তিনি ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেন।

এছাড়া দুইজন সনাতন ধর্মাবলম্বী নেতা জামিনদার হন এবং তাদের কাছ থেকে লিখিত কাগজ গ্রহণ করে তাদের জিম্মায় অভিযুক্ত অশ্বিনী দে-কে ছেড়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ,পুলিশের ডিএসবি কর্মকর্তা শহিদুল ইসলাম ও স্থানিয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ,সাংবাদিক,এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

উপস্থিত সবাই সামাজিক সম্প্রীতি বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল থাকার আহ্বান জানান।