স্টাফরিপোর্টার ( মাগুরা)।। মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বাজারে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পি,এল,সি নতুন অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে নহাটা বাজারের ডলার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে আগত সেলস ম্যানেজার আজিজুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার নুরুল হুদা সুজন।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন ইউনিট ম্যানেজার বি.এম. রিয়াজ মোল্লা। ইউনিট ম্যানেজার শামীম রেজার তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিটের ম্যানেজার, কর্মকর্তা,কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
