গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ পৌরসভাধীন ‘দক্ষিণ বাংলা গেস্ট হাউজে’ অসামাজিক কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগে হঠাৎ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২০ জুলাই ২০২৬ (সোমবার) দুপুর ১:৩০ টা থেকে বিকেল ৪:৩০ টা পর্যন্ত একটানা তিন ঘণ্টাব্যাপী পরিচালিত এই অভিযানে অসামাজিক কাজের সত্যতা পেয়ে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং কয়েকটি মামলায় মোট দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, স্থানীয়দের কাছ থেকে অসামাজিক কার্যক্রমের অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে গেস্ট হাউজটিতে অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে ঘটনার সত্যতা মিললে আইনি ব্যবস্থা হিসেবে বেশ কয়েকটি ধারায় মোট ১১টি মামলা দায়ের ও বিচার সম্পন্ন করা হয়।
এর মধ্যে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী এক মামলায় সিজান ফকির নামের একজনকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারা অনুযায়ী অপর এক মামলায় মাহমুদ ফকির নামের একজনকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলে প্রেরণ করা হয়।
এছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২, ২৯৩ ও ২৯৪ ধারা মোতাবেক ০৮ (আট) মামলায় মোট ১,৬০,০০০/- (এক লক্ষ h এ ধরনের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
