ঢাকাTuesday , 21 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় মধুমতি নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার!

Mahamudul Hasan Babu
July 21, 2026 10:39 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় মধুমতি নদী থেকে ২১ জুলাই মঙ্গলবার সকালে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা।
গত রবিবার মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামে মধুমতি নদীর পানিতে ডুবে যাওয়া ইয়াসিন মোল্লা (৯)নামের এক ছাত্রের লাশ বলে জানা গেছে।
মাগুরা ফায়ার সার্ভিস এর সাব অফিসার জামাল উদ্দিন জানান- গত রবিবার বিকালে মধুমতি নদীর পাড়ে চাচার সঙ্গে পাট জাগ দেওয়ার কাজে সহযোগিতা করার সময় পা পিছলে নদীতে পড়ে ঢ়গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে এলাকাবাসীর খবরে মধুমতি নদীর বাগবাড়িয়া এলাকা থেকে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির লাশ উদ্ধার করে।
মৃত ইয়াসিন মোল্লা মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের শহর আলী মোল্লার পুত্র এবং কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
ইয়াসিন আলী মোল্লার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।