ঢাকাWednesday , 22 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাবার জনসেবার পথ ধরে আলোচনায় দিপন; ইসলামপুর পার্থশী ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় তুঙ্গে

Mahamudul Hasan Babu
July 22, 2026 2:51 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গ্রামগঞ্জের চায়ের দোকান থেকে শুরু করে হাটে-বাজারে সর্বত্রই এখন নির্বাচনী উত্তাপ। একাধিক চেয়ারম্যান প্রার্থীর নাম আলোচনায় থাকলেও সাধারণ ভোটারদের মুখ ও তৃণমূলের হিসেব-নিকেশে সবচাইতে এগিয়ে রয়েছেন তরুণ ও শিক্ষিত নেতা খন্দকার মাহবুব হাসান দিপন। নিজ যোগ্যতা, পারিবারিক ঐতিহ্য এবং সুদিনে-দুর্দিনে সাধারণ মানুষের পাশে থাকার জনপ্রিয়তায় তিনি এখন সবার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী হিসাবে অবস্থান করছেন।

পার্থশী ইউনিয়নের গামারিয়া গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান খন্দকার মাহবুব হাসান দিপন। তাঁর পিতা ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম খন্দকার আব্দুস সামাদ (বিএসসি) এবং মাতা দিল ফিরোজা বেগম। পারিবারিকভাবেই জনসেবার এক উজ্জ্বল ঐতিহ্য রয়েছে তাঁর। নিজে ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা বাবার আদর্শকে ধারণ করেই দীর্ঘদিন ধরে এলাকার মেহনতী ও সাধারণ মানুষের কল্যাণে নিরবে কাজ করে যাচ্ছেন।

জনসম্পৃক্ততা ও তৃণমূলের মতামত নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে পার্থশী ইউনিয়নের প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ জোরদার করেছেন তিনি। কুশল বিনিময়, মতবিনিময় ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিনিয়ত ভোটারদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন।

এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, দিপন চেয়ারম্যান প্রার্থী হিসাবে কেবল নির্বাচনের মৌসুমে নয়,বরং দীর্ঘদিন ধরে অসহায়, নিম্নআয়ের ও বিপদগ্রস্ত মানুষের সুখে-দুঃখে ছায়ার মতো পাশে থাকেন।

একাধিক প্রবীণ রাজনীতিবীদ ও এলাকার সচেতন তরুণ ভোটার জানান,তরুণ ও শিক্ষবান্ধব সমাজ থেকে মাদক দূর করতে ও সুশাসন প্রতিষ্ঠায় একজন শিক্ষিত নেতৃত্বের বিকল্প নেই।

নিজের চেয়ারম্যান প্রার্থিতা ও জনপ্রত্যাশা নিয়ে খন্দকার মাহবুব হাসান দিপন বলেন,আমার বাবা সারাজীবন এই এলাকার মানুষের সেবা ও সুখে-দুঃখে পাশে থেকেছেন। তাঁর সততা, শিক্ষা ও আদর্শই আমার পথচলার মূল প্রেরণা। আমি কোনো ক্ষমতার মোহে নয়,বরং অবহেলিত মানুষের কল্যাণ ও পার্থশী ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। পার্থশীবাসী যদি তাদের মূল্যবান আমানত ভোট দিয়ে আমাকে সুযোগ দেয়,তবে এই ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও পরিবেশবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।”

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নানা হিসেব-নিকেশ চললেও পরিচ্ছন্ন ভাবমূর্তি ও পারিবারিক ঐতিহ্যের কারণে সাধারণ ভোটার ও তৃণমূলের সমর্থনে খন্দকার মাহবুব হাসান দিপনই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন।