রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ “ব্যয় থেকেই করুন আয়”—এই আধুনিক ও ব্যতিক্রমী প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বিজনেসের নতুন বার্তা নিয়ে জামালপুরের ইসলামপুরে যাত্রা শুরু করেছে ‘ব্লু-মার্ট সেলস পয়েন্ট’। সাধারণ গ্রাহকদের কেনাকাটায় বাড়তি সুবিধা ও শতভাগ লাভের সুযোগ দিতেই মূলত এই ডিজিটাল প্ল্যাটফর্মটির আগমন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ইসলামপুর পৌরশহরের ধর্মকুড়া বাজার গোরস্থান রোডস্থ ‘জে.কে এগ্রোভেট’ কার্যালয়ে এক জমকালো আলোচনা সভার মাধ্যমে সেলস পয়েন্টটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্লু-স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি-এর ডিরেক্টর রফিকুল ইসলাম সুজন ও শেখ প্রিন্স। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ান স্টার মোস্তাফিজুর রহমান, মেসার্স আনোয়ারা এন্টার প্রাইজ এর প্রোঃ আনোয়ারা বেগম, ব্লু-মার্ট সেলস পয়েন্ট মেম্বার আনিসুর রহমান এবং সদস্য আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা জানান, প্রযুক্তির এই যুগে কেনাকাটাকে আরও সহজ ও লাভজনক করতেই ব্লু-মার্ট কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি থেকে পণ্য কিনলেই গ্রাহকরা পাবেন আকর্ষণীয় রিচার্জ কার্ডসহ নানা ধরনের আধুনিক সুবিধা। সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন করেই যেকোনো গ্রাহক এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারবেন।
তারা আরও জানান, পণ্য ক্রয়ের সাথে সাথেই গ্রাহকরা পেয়ে যাবেন “ব্লু-মার্ট ওয়ার্ল্ড”-এর বিশেষ রিচার্জ কার্ড, যা তাদের কেনাকাটার খরচ থেকে বাড়তি আয়ের সুযোগ তৈরি করে দেবে। আধুনিক সুবিধা ও ডিজিটাল বিজনেসের এই নতুন কনসেপ্ট নিয়ে স্থানীয় গ্রাহকদের মাঝে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
