ঢাকাThursday , 23 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
July 23, 2026 12:57 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গঠন, বিবাহ বিচ্ছেদ কমানো এবং নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় টুকটুক মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বয়সী নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া কয়েকজন পুরুষও অংশ নেন।
টুকটুক মহিলা উন্নয়ন সংস্থার সভা নেত্রী আজমেরিন সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক আমেনা খাতুন। তিনি বলেন, নারী নির্যাতন একটি সামাজিক ব্যাধি, যা প্রতিরোধে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, অল্প বয়সে বিয়ে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, পারিবারিক জীবনে পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা গেলে বিবাহ বিচ্ছেদের হার কমানো সম্ভব। পাশাপাশি যৌতুককে সামাজিক অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি যৌতুকমুক্ত বিবাহের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।
বক্তব্যে তিনি নারীদের আত্মনির্ভরশীল হয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ গ্রহণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ততার মাধ্যমে নারীরা নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হন।
সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা নারী অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং একটি নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।