ঢাকাFriday , 24 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নারী আইনজীবীকে পেপার ওয়েট ছুঁড়ে মারার অভিযোগ: জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়াকে বদলি

Mahamudul Hasan Babu
July 24, 2026 10:39 am
Link Copied!

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী।গোপালগঞ্জ আদালতে এক নারী আইনজীবীকে পেপার ওয়েট ছুঁড়ে মেরে আহত করার অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সুজন মিয়াকে (আইডি নং: ২০২৪২১৬০৬২) বদলি করা হয়েছে। তাকে গোপালগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদ থেকে স সরিয়ে আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (সিভিল জজ) হিসেবে প্রেষণে/সংযুক্ত হিসেবে বদলি করা হয়।

​বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব (প্রশাসন-১) এ, এফ, এম, গোলজার রহমান।

​প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এই সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে ন্যস্ত করা হলো। তাকে ২৩ জুলাই অপরাহ্নে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

​উল্লেখ্য, আদালতে বিচারিক কার্যক্রম চলাকালে এক নারী আইনজীবীকে লক্ষ্য করে পেপার ওয়েট ছুঁড়ে মেরে আহত করার ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে চরম অসন্তোষের সৃষ্টি হয়। আইন পেশাজীবী ও স্থানীয়দের পক্ষ থেকে এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ পাওয়ার পর প্রশাসনিকভাবে এ বদলির পদক্ষেপ নেওয়া হলো।