মোঃজাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য পঞ্চগড়ের বটবৃক্ষ দেশ বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার এর মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরিবারের সদস্যদের আয়োজনে শনিবার (২৫ জুলাই) বিকেলে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তাঁর জৈষ্ঠ্য পুত্র ও পঞ্চগড়-১ আসনের সাংসদ ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এবং কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার মহাম্মদ নওফেল জমির। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এম এ মজিদ, জেলা বারের সাবেক পিপি এ্যাডভোকেট মোঃ আদম সুফী, উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সাবেক সভাপতি আলহাজ¦ মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক সদস্য সচিব আলহাজ¦ কুদরত ই খুদা, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী প্রমূখ।।
