মোঃ মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় রোটারি ক্লাবের উদ্যোগে “ট্রেএ প্লান্তাতিওন-” শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) ভাঙ্গুড়ার প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রোগ্রাম চেয়ার রোটা. আইপিপি ফারজানা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এবং সেন্টার ফর পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট সার্ভিসেস (চপডশ), ঢাকার পরিচালক কৃষিবিদ মো. আতাউর রহমান , এছাড়া আরো উপস্থিত ছিলেন দিলপাশার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই,প্রিজম স্কুলের সভাপতি শাহিনুর রহমান, প্রিজম স্কুলের পরিচালক রাসেল রানা,রোটারি ক্লাবের সদস্য সাকিবুল ইসলাম সজিব,
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সামাজিক আন্দোলন হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও বিস্তৃত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্র তিষ্ঠান প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয় ও ফুটবল বিতরণ করা হয়। এ সময় রোটারি ক্লাবের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
