ঢাকাSunday , 26 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

 টানা বৃষ্টির কারণে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-কাজীপুর সড়কের বেহাল দশার সৃষ্টি

Mahamudul Hasan Babu
July 26, 2026 3:35 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: টানা বৃষ্টির কারণে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-কাজীপুর সড়কের বেহাল দশার সৃষ্টি হয়েছে। সড়কে বৃষ্টির পানি জমা থাকায় সড়কজুড়ে খানা-খন্দের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সেই সাথে সড়কের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমে থাকায় পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। দীর্ঘ সময় ধরে পানি না সরায় রাস্তায় ছোট-বড় গর্ত তৈরি হয়েছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে। বিশেষ করে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের চলাচলে বেশি সমস্যা হচ্ছে। অনেক শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

স্থানীয় বাসিন্দা আতিয়ার রহমান জানান, সড়কে পানি জমে থাকায় গাড়ি আটকে যায়। হাঁটু পানিতে গাড়ি তুলতে গিয়ে নিজেই ডুবে যেতে হয়।

স্থানীয় ব্যবসায়ি আব্দুল কুদ্দুস জানান,এই সড়ক দিয়ে প্রতিনিয়ত মালামাল নিয়ে দূর-দূরান্ত যেতে হয়। কিন্তু সড়কের এই দূর অবস্থার কারণে
ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া দীর্ঘদিন পানি জমে থাকায় দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে এবং মশার উপদ্রব বাড়ায় জনস্বাস্থ্য ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে।

বামন্দী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) রবিউল ইসলাম জানান, সড়কটি যখন নির্মাণ হয়। সেটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে।

ওই সময় নিম্নমানের সামগ্রী ও অনিয়মের মধ্যে দিয়ে সড়ক নির্মাণ সম্পন্ন হয়। এলাকাবাসীরা প্রতিবাদ করার চেষ্টা করলে,আওয়ামী লীগের নেতা-কর্মীরা চাঁদাবাজির মামলা দেওয়ার হুমকি দেয়। ফলে প্রতিবাদ করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কের পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হউক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত হয়।

স্থানীয় বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম জানান,এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শক্রমে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সড়কটি দ্রুত সংস্কার করা উদ্যােগ গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার আনােয়ার হােসেন জানান,বিষয়টি আমাদের দৃষ্টিগােচর হয়েছে। টানা বৃষ্টির কারণে সড়টিতে চলাচলের সমস্যা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে সড়ক সংস্কারে প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।