আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) রামগতিস্থ ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হলরুমে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি।
অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহকসেবা, আমানত ও বিনিয়োগ কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামি ব্যাংকের সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি অর্জনে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। বক্তারা গ্রাহকদের উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ইসলামি ব্যাংকের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
