ঢাকাMonday , 27 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে এনসিপির পথযাত্রার জন্য নির্মিত মঞ্চের ৫০ গজ দূর থেকে বোমা সদৃশ ৩টি বস্তু উদ্ধার

Mahamudul Hasan Babu
July 27, 2026 3:05 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে এনসিপির নির্মিত মঞ্চের ৫০ গজ দূর থেকে বোমা সদৃশ ৩টি বস্তু উদ্ধার করেছে পুলিশ সদস্যরা|
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলা শহরের বাস¯ট্যান্ড হানিফ ও রযেল কাউন্টারের পাশ থেকে বস্তু ৩টি উদ্ধার করা হয়|
গাংনী থানা পুলিশের একটিদল এগুলো উদ্ধার করে|

স্থানীয়রা জানান,আজ সোমবার বিকেল ৫টার দিকে গাংনী বাস¯ট্যান্ড এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে পথযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে| সে লক্ষ্যে বাস¯ট্যান্ড এলাকায় এনসিপি নির্মিত
মঞ্চও প্রস্তুত করা হয়েছে| পথযাত্রার ৫ ঘণ্টা পূর্বে মঞ্চের ৫০ গজ দূর থেকে ব্যাগে রাখা ৩টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ সদস্যরা|

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমš^য়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ বলেন, “আমার ধারণা ফ্যাসিস্ট আওয়ামী লীগরা এই কাজটি করেছে, যারা মূলত জুলাইয়ের চেতনাকে মুছে ফেলতে চায়| তবে এই ধরনের ঘৃণ্য কাজ করে কেউ সফল হবে না| গাংনীতে আমাদের পথযাত্রা সফল করা হবে|

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান,এনসিপির মঞ্চের নিকট থেকে বোমা আকৃতির কয়েকটি বস্তু উদ্ধার করা হয়েছে| তবে এগুলাে বোমা কি না,সেটা পরীক্ষা করার পর বলা সম্ভব হবে|