আবু সালমান লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের রামদয়াল এলাকায় অবস্থিত হযরত শাহ সুফি কুতুবে আবতাল হাজী ওমর চান আলী আল-মাইজ ভান্ডারীর পবিত্র মাজার শরীফে মঙ্গলবার (২৮ জুলাই) ৬৭তম বার্ষিক পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক ওরস শরীফ উপলক্ষে মাজার প্রাঙ্গণে দিনব্যাপী কুরআন খতম, শামা মাহফিল, কাওয়ালি এবং বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ভক্ত-আশেকান অংশগ্রহণ করেন এবং আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্ত-আশেকানদের মাঝে তবারক বিতরণ করা হয়।
ওরস শরীফ আয়োজনে সংশ্লিষ্ট ছিলেন মাজারের খাদেম ওমর আলী চাঁদ সাহেবের পুত্র আবদুর রব চান ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে শফিউল চাঁন, মাকসুদ চাঁন, মো. ফিরোজ আলম চাঁন ও নাসির চাঁন সহ অন্যরা। সার্বিক সহযোগিতা করেন
আয়োজন কমিটির সভাপতি আবদুর রব, সেক্রেটারি হাফেজ মাওলানা আবদুল বাতেন, সহ-সেক্রেটারি মো. দিলদার হোসেন এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো. ছাদেক ও দুলাল মেম্বার।
