ঢাকাWednesday , 29 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

Mahamudul Hasan Babu
July 29, 2026 3:24 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রাম থেকে ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ সদস্যরা|

বুধবার সকাল ৮টার দিকে নওদাপাড়া গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে নিজাম উদ্দীন ও ইকরাম হোসেনের ছেলে ইমদাদুল হকের বাড়ির গেটের সামনে থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়|

গৃহকর্তা ইমদাদুল হকের ছেলে হোসেন মিয়া বলেন, সকালে বাড়ির লোকজন বোমা আকারের বস্তু দেখতে পায়| পরে স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়| খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেন|

বিষয়টি নিশ্চিত করে কাজীপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহন আলী বলেন, নওদাপাড়া গ্রামের নিজাম উদ্দীন ও এমদাদুল হকের বাড়ির মূল ফটকের সামনে কাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা আকারের বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়|পরে পুলিশ এগুলো নিয়ে যায়|

এসআই আব্দুল করিম বলেন, বোমা সদৃশ বস্তু দুটি পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে| বিষয়টি তদন্ত করা হচ্ছে| বোমা সদৃশ বস্তু রাখার ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি|