ঢাকাFriday , 31 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার

Mahamudul Hasan Babu
July 31, 2026 3:05 pm
Link Copied!

মোঃ সাইফুর রশিদ চৌধুরী।গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া এলাকায় মধুমতি নদী থেকে নাফিস আশরাফ (২১) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাফিস ঢাকার গ্রীন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়া এলাকার আশরাফুল ইসলাম শরীফের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই দিন আগে রাতের বেলা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন নাফিস। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

​আজ শুক্রবার বিকেলের দিকে মধুমতি নদীর গোবরা চৌধুরীপাড়া অংশে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন গোপালগঞ্জ সদর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, নদীতে মরদেহ ভাসার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহটি নাফিস আশরাফের বলে শনাক্ত করেন।

​তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।