মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে প্রতিষ্ঠিত ‘বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং’ এ যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের জন্য কুরআন শিক্ষা বিভাগ| আটোয়ারীর কৃতি সন্তান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোঃ শহীদুল ইসলাম(সুগম) এর উদ্যোগে এ মাদরাসায় বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ শনিবার ( ০১ আগস্ট) বিকেলে বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে| মাদরাসার ছাত্র হাফেজ মোঃ কামরুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়| ‘বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং’ এর সভাপতি ও আলোয়াখোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে মাদরাসার মুহতামিম হাফেজ মোঃ শাহাজাহান আলী অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং ¯^াগত বক্তব্য রাখেন| অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার, বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ| মাদরাসার মুহতামিম জানান, এখন পর্যন্ত কুরআন শিক্ষায় আগ্রহী ১২০জন বয়স্ক নারী-পুরুষ নির্ধারিত ফরম পূরণ করে ভর্তি হয়েছেন| বয়স্ক শিক্ষার্থীদের সাথে আলোচনা করেই তাদের সুবিধামত সময়ে পড়ার সময়সূচি নির্ধারণ করা হবে| শিক্ষার্থীদের সমস্ত ব্যয়ভার বহন করবেন ডা. মোঃ শহীদুল ইসলাম(সুগম)| সার্বিক তত্বাবধানে থাকবেন সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম| মুহতামিম হাফেজ মোঃ শাহাজাহান জানান, শিক্ষার্থীদের হাতে কায়দা দিয়ে বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষার শুভ উদ্বোধন করা হয়েছে| এতে বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের সাথে আরো যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ| সকল শ্রেণি পেশার মানুষ এ উদ্যোগকে একটি প্রশংসনীয় উদ্যোগ মনে করছেন| উদ্বোধনী অনুষ্ঠানে বয়স্ক নারী-পুরুষ কুরআন শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন|
