স্টাফরিপোর্টার ( মাগুরা)।। মাগুরা শহরের ভায়না টিটিসিপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে কামরুল হাসান শিবলু (৪৫) নামে এক গৃহকর্তা পারবারিক কলাহের জেরে আত্মহত্যা করেছে। সে মাগুরা শহরের ভায়নায় বাসের টিকিট বিক্রয়ের কাজ করতেন।
সোমবার (৩ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিবলু মুন্সী ওই এলাকার আকবর মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে ঘরের ভেতর থেকে কামরুল হাসান শিবলু মুন্সীর মৃতদেহ উদ্ধার করে।
এসময় ঘরের মধ্যে থাকা মূল্যবান সংসারের বিভিন গুরুত্ব পূর্ণ মালামাল পুড়েগেছে।
মাগুরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, সকালে আগুন লাগার সংবাদ পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হব।
