এম,এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি । দিনাজপুরের বিরলে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের বিরল ঝাড়পুকুর গ্রামের মোঃ খাদিমুল ইসলামের ছেলে মোঃ হেলাল ওরফে বড়কু (২৮) বাড়ির পাশে বিএমডিএ-এর গভীর নলকূপ থেকে পানি নিজ জমিতে সেচ দিয়ে বাড়ি ফিরছিল। এসময় পথিমধ্যে আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুপুরে এ রিপোর্ট লেখাকালীন থানা পুলিশ পরবর্তী আইনানুগ কার্যক্রম পরিচালনা করছিল।
