আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল চক্রবর্তীর উদ্যোগে তাঁর বাসভবনে প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ড. গাজী রহমান, রবীন্দ্র ভট্টাচার্য, সহকারী শিক্ষক মিনারুল ইসলাম, রমা চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও কর্মজীবন নিয়ে আলোচনা করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন অনিক ইসলাম, রাকিবুল ইসলাম ও অনন্যা।
