ঢাকাSaturday , 22 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় মসজিদ ও বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপে দুর্ভোগে এলাকা বাসী ও শিক্ষার্থীরা

Mahamudul Hasan Babu
August 22, 2026 9:12 am
Link Copied!

এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাজার জামে মসজিদের পাশেই দীর্ঘদিন ধরে ময়লার স্তূপ পড়ে থাকায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের মাঝে চরম খুব দেখা দিয়েছে। বিদ্যালয়ের সামনের রাস্তার পাশে জমে থাকা ময়লার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে ফলে এলাকার পরিবেশ দূষণ হচ্ছে । এতে শিক্ষার্থী, শিক্ষক, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ , বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপের মাত্র কয়েক হাত দূরেই বাজার জামে মসজিদ রয়েছে। পাশাপাশি এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। ফলে বাজারের অপরিকল্পিত ভাবে ময়লা ফেলার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বাজারের বিভিন্ন দোকান ও বাসাবাড়ির বর্জ্য নির্দিষ্ট স্থানে না ফেলে রাস্তার পাশে ফেলা হচ্ছে। এতে ময়লার স্তূপ দিন দিন বড় হচ্ছে। বৃষ্টির সময় ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়ে রাস্তা ও আশেপাশের পরিবেশ আরও নোংরা হয়ে যাচ্ছে।
শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এমন পরিবেশ কোনোভাবেই কাম্য নয়। শিশুদের প্রতিদিন দুর্গন্ধ ও ময়লার পাশ দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে। একই সঙ্গে মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিদ্যালয়ের সামনে থেকে ময়লার স্তূপ অপসারণ করে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা করতে হবে । পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও ময়লা ফেলার বিষয়ে কঠোর নজরদারি করা হলে বাদশাগঞ্জ বাজারের পরিবেশ অনেকটাই উন্নত হবে। সকলের প্রত্যাশা, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে।
বৌলাম সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশীদ বলে, এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, এবং সরু রাস্তা। এই রাস্তা দিয়ে আমার স্কুলের বাচ্চারা সহ পাশাপাশি বালিকা উচ্চ বিদ্যাল, সরকারি উচ্চ বিদ্যালয়, কলেজের শত শত শিক্ষার্থী, কয়েক হাত দুরে মসজিদের মুসল্লী এবং পথচারীদের যাতায়াত এই রাস্তা দিয়ে করে । ময়লা দুর্গন্ধে বমি আসার উপক্রম হয়। আর ও একটি জটিল সমস্যা আমার স্কুলের সরু রাস্তায় গেইটের সামনে অটো ষ্ট্যান্ড। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই এটি নিরসনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি মোজাম্মেল হক ইকবাল বলেন, বিষয়টি আমার নজরে এসেছে, বৈনিক সমিতির সাথে আলোচনা করে সমাধান করবো।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জনি রায় বলেন, স্কুল এবং মসজিদের সামনে এরকম ময়লার ফালানোর কোন সুযোগ নেই। পরিবেশ দূষিত হয় এমন কাজ করা যাবেনা। বাজার মালিক সমিতির সঙ্গে কথা বলে দ্রুত ময়লা পরিস্কার করার ব্যবস্থা করা হবে। এবং বাজারে ভিতরে ময়লা না ফেলার জন্য নির্দেশনা দেওয়া হবে।