লামা প্রতিনিধি:বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবগঠিত পরিষদে লামা উপজেলা থেকে কোনো সদস্য অন্তর্ভুক্ত না করায় সংখ্যালঘু লামাবাসীর ব্যানারে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন লামাবাসী।
শনিবার (২২ আগস্ট) সকাল ১১:০০ ঘটিকায় লামা উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে লামা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
কর্মসূচিতে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম রুহুল আমিন, সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের নেতা কর্মী জনাব,মোঃ আবদুল করিম,মোঃ রফিকুল ইসলাম, ইমদাদুল হক মিলন, সহ লামার সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, আয়তন, জনসংখ্যা ও অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে লামা বান্দরবানের গুরুত্বপূর্ণ উপজেলা। জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে লামার কোনো প্রতিনিধি না থাকায় স্থানীয় জনগণের ন্যায্য প্রতিনিধিত্ব ব্যাহত হয়েছে। তারা দ্রুত লামা উপজেলা থেকে একজন যোগ্য ও গ্রহণযোগ্য সদস্য অন্তর্ভুক্তির দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
