জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক শুরা অধিবেশন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।
২২ আগস্ট শনিবার বিকেল ৩ টায় উপজেলা কার্যালয়ে উপজেলা সভাপতি মাওঃ মুহাম্মাদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী এইচএম আব্দুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ নূর বখত মিয়া, বিশেষ অতিথি ছিলেন জেলা সহ সভাপতি জননেতা আব্দুল বাতেন সরকার, জেলা সেক্রেটারী মুফতী মোজাম্মেল হক আইমানী, সাংগঠনিক সম্পাদক মাওঃ শেখ নূর মুহাম্মাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওঃ মুহাম্মদ আব্দুর রহিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওঃ মুহাম্মাদ আতিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
অধিবেশন শেষে মাওঃ মুহাম্মাদ হাবিবুর রহমান কে সভাপতি, মাওঃ মুহাম্মাদ আতিকুর রহমান কে সাধারণ সম্পাদক করে ২০২৭ – ২৮ সেশনের কমিটি ঘোষণা করা হয়।
