মোঃ সাইফুল্লাহ ,মাগুরা প্রতিনিধি: মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০/- টাকা অর্থদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।
রোববার (২৩ আগস্ট ২০২৬) মাগুরা সদর থানাধীন শহরের দড়ি মাগুরা দোয়ারপাড় এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অপরাধে নিতাই সরকার (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত নিতাই সরকার দরি মাগুরা দোয়ারপাড় এলাকার মৃত সর্বেশ্বর সরকারের পুত্র। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ বেলাল হোসেন আসামির বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম পরিচালিত মোবাইল কোর্টে নিতাই সরকারকে মাদক সেবনের অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/- টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
