ঢাকাSunday , 23 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীর সাহারবাটি ইউনিয়ন  প্যানেল চেয়ারম্যান আসমা তারার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ / সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি

Mahamudul Hasan Babu
August 23, 2026 11:39 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা তারার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলে তাকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দিয়েছেন জেলা প্রশাসক।

অভিযোগ সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন গ্রামের ভাতাভোগীদের কাছ থেকে ভাতার কার্ড করে দেওয়ার নামে ৫ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এ ছাড়া ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত ওয়ান পার্সেন্টের টাকাসহ ইউনিয়ন পরিষদের সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা ভুয়া নামে লুটপাটের অভিযোগ তুলে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন।

লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে তাকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, সীমাহীন দুর্নীতির কারণেই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের সব ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব আনেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

তদন্তে আসমা তারার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে প্যানেল চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।