ঢাকাWednesday , 26 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
August 26, 2026 3:04 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ, জামালপুর:“নারায়ে তাকবীর—আল্লাহু আকবার, নারায়ে রিসালাত—ইয়া রাসূলাল্লাহ (সা.)” ধ্বনিতে মুখরিত পরিবেশে জামালপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার (২৬ আগস্ট) সকালে জামালপুর দরবার শরীফের উদ্যোগে পিটিআই মোড় থেকে জশনে জুলুসের আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে হযরত শাহ্ জামাল (রহ.) মাজার শরীফ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে জেলা ও আশপাশের বিভিন্ন দরবার শরীফের আশেকান-জাকেরানসহ বহু ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।
​জশনে জুলুসের নেতৃত্ব দেন জামালপুর দরবার শরীফের সাহেবজাদা হযরত মাওলানা রওনকুল ইসলাম (মা.জি.আ.) মাইজভান্ডারী। মিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, “মহানবী (সা.) বিশ্ববাসীর জন্য শান্তি ও ন্যায়বিচারের আদর্শ রেখে গেছেন। তাঁর দেখানো পথ অনুসরণ করেই একটি কল্যাণকর সমাজ গঠন সম্ভব।”
​এ ছাড়া ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাতে শহরের তমালতলা মোড়ে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা রওনকুল ইসলাম জামালপুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব হযরত মাওলানা আল-হাসান মাইজভান্ডারী, মুফতী এনায়েত হোসেন ফকির এবং মাওলানা বুলবুল ইসলাম।
​অনুষ্ঠানে জেসিসিআই’র সাবেক সহ-সভাপতি ইকরামুল হক নবীনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের তাওহীদি জনতা উপস্থিত ছিলেন। সর্বশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।