আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ছাদ থেকে পড়ে মিলন দাশ (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মিলন জেলার গাংনী উপজেলার মটমুড়া গ্রামের শচীন দাশের ছেলে।
শনিবার দুপুরে উপজেলার হাট বামন্দী গ্রামে দাশপাড়া সংলগ্ন জনৈক মামুন আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মিলন বামন্দী গ্রামের মামুনের ঘরের দােতলায় পানির ট্র্যাংক পরিস্কার করছিলেন। অসাবধানবশত সে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর ভাবে আহত হন।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে মধ্যে মারা যান।
