ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আহত অন্তত ১৫ মহাসড়ক অবরুদ্ধ

Mahamudul Hasan Babu
August 31, 2026 4:44 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।

সোমবার (৩১আগস্ট) রাতে সদর উপজেলার লাহেরীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়,রাজীব পরিবহনের একটি বাস জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি লাহেরীকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে।

​দুর্ঘটনার পর পরই বিক্ষুব্ধ জনতা জামালপুর-ঢাকা মহাসড়ক অবরুদ্ধ করে ফেলে ফলে উক্ত রুটটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

​জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান,ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন অটোরিকশার যাত্রী এবং দুইজন রাজীব পরিবহন বাসের যাত্রী।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করায়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।