ঢাকাWednesday , 2 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

Mahamudul Hasan Babu
September 2, 2026 1:08 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আব্দুল মালেক (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পাথরের চর চেংটিমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে পাথরের চর চেংটিমারী এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে আব্দুল মালেকের মুদি দোকানের পেছনে আব্দুল জলিলের পুকুরের কচুরিপানার নিচে লুকানো অবস্থায় বস্তাভর্তি ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে-৩৩ বোতল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট-২৩ বোতল হুইস্কি-২০ বোতল ওল্ড মঙ্ক/ইউস্কি এবং ১২ বোতল ভটকা।

​সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।