আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: গাংনীতে সড়কে গাছ ফেলে মাইক্রোবাসে ডাকাতি, নগদ টাকা ও সোনার দুল ছিনতাই
মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান-কামারখালী সড়কে গাছ ফেলে একটি মাইক্রোবাসের গতিরোধ করে ডাকাতির অভিযোগ উঠেছে। কুষ্টিয়া হাসপাতাল থেকে রোগী দেখা শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও কানে থাকা সোনার দুল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গতকাল রাতে এ ঘটনা ঘটে।ভুক্তভোগীদের দাবি, রোগী দেখা শেষে বাড়ি ফেরার পথে ছাতিয়ান-কামারখালী সড়কের ওপর গাছ ফেলে তাদের বহনকারী মাইক্রোবাসের গতিরোধ করে একদল ডাকাত। পরে তারা মাইক্রোবাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে নগদ টাকা ও এক নারীর কানে থাকা সোনার দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে
