রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ প্রকাশ্যে চলছিন আসল ব্র্যান্ডের আড়ালে নকল সিগারেটের রমরমা কারবার! গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারণা চক্রের এক সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ। জব্দ করা হয়েছে তিনটি ব্র্যান্ডের ১৭৫ প্যাকেট ভেজাল সিগারেট,যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩৮ হাজার টাকা।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দেওয়ানগঞ্জ উপজেলার ডালবাড়ি তেঁতুলতলা মোড়ের পশ্চিম পাশের পাকা সড়কে।
অভিযান সূত্র জানাযায়,ডালবাড়ি এলাকায় নকল সিগারেট হাতবদলের খবর পেয়ে দেওয়ানগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মলয় চক্রবর্তী। মুহূর্তের মধ্যে পুলিশ ঘেরাও করে ফেলে সামিউল আলম (৩৬) নামের এক যুবককে।
পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ১৭৫ প্যাকেট নকল সিগারেট।
জব্দকৃত ভেজাল সিগারেট গুলো নকল
স্টার,১৫৮ প্যাকেট (মূল্য ৩১,৬০০ টাকা)
নকল বেনসন,১৩ প্যাকেট (মূল্য ৫,৭২০ টাকা)
নকল লাকি স্টিক,৪ প্যাকেট (মূল্য ৯৬০ টাকা)
সব মিলিয়ে জব্দ হওয়া নকল পণ্যের বাজার মূল্য দাঁড়ায় ৩৮ হাজার ২৮০ টাকা।
সামিউল আলম জামালপুরে চিথলিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
অভিযানের পর আটককৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়েছে পুলিশ। আসামিকে মামলার নথিপত্রসহ দেওয়ানগঞ্জ থানা রয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, নকল সিগারেটের এই নেটওয়ার্ক কতদূর বিস্তৃত,কে বানাচ্ছে আর কেই বা বাজারে ছড়িয়ে দিচ্ছে-সবকটি মূল হোতাকে গোড়ায় গিয়ে ধরার জন্য তদন্ত জোরদার করা হয়েছে।
