মোঃ সাইফুল্লাহ , মাগুরা প্রতিনিধি : গণভোটের গণরায় বাস্তবায়ন,জুলাই গণহত্যার বিচার বিদ্যুৎ,তেল,গ্যাস ও সারসংকট নিরসন,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যোর ঊর্ধ্বগতি রোধ,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দুনীতি,চাঁদাবাজি ও দখলদারিবন্ধের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষণার আলোকে আগামী ৩১অক্টোবর শনিবার ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লং মার্চ সফল করার লক্ষ্যে
২৭ অক্টোবর বিকালে ও রাতে মাগুরা শ্রীপুরের উপজেলার খামারপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। ৩নং শ্রীকোল ইউনিয়নের আমীর মাওলানা আমিরুল ইসলামের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক ও শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।
৩১ অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন নেতারা।
