আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) কর্মসূচি পরিচালনার নিমিত্তে উপজেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার অংশ হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়য়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭(সিজন-২) কর্মসূচি গ্রহন করা হয়েছে। সারাদেশে অক্টোবর মাস থেকে তৃণমূল পর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইউনিয়ন পর্যায়ে দল গঠনপূর্বক আন্তঃ ইউনিয়ন খেলা পরিচালনার নিমিত্ত নতুন কুঁড়ি স্পোর্টস এর নির্দেশিকা মোতাবেক উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। খেলোয়াড় বাছাই ও ইউনিয়ন পর্যায়ে খেলা অনুষ্ঠানের জন্য ্মাঠ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ্ইউনিয়নে একটি মাঠে খেলা অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নতুন কুঁড়ি স্পোর্টস বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ। এসময় অন্যদের মধ্যে উপজেলা যুব উন্য়ন অফিসার ও তেঁতুলবাড়ীয়া ইউপির ভারপ্রাপ্ত প্রশাসক রকিবউদ্দীন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ও সাহারবাটি ইউপির ভারপ্রাপ্ত প্রশাসক মামুনর রহমান, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানীসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। এছাড়াও উক্ত সভায় পৌরসভা ও ইউনিয়ন কমিটির চেয়ারম্যান-প্যানেল চেয়ারম্যানবৃন্দ, প্রশাসক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গাংনী উপজেলার ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়ানুরাগী সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ জানান, ইউনিয়ন পর্যায়ে ফুটবলে সর্বনিম্ন ৭ জন, টি-টেন ক্রিকেটে সর্বনিম্ম ৫ জন, কাবাডিতে সর্বনিম্ম ৭ জন এবং ভলিবলে সর্বনিম্ম ৬ জন খেলোয়াড় হলেই দল গঠন করা যাবে।
প্রথমতঃ অন লাইনে রেজিষ্টেশন কারীরায় নতুন কুঁড়ি স্পোর্টস এর অংশগ্রহন করতে পারবে। সংশ্লিষ্ট ইউনিয়নে আগ্রহী খেলোয়াড়দের ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল,ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস, দাবা ও মার্শালআর্ট ইভেন্টে খেলায় অংশ নিতে পারবে।
