এম এম এ রেজা পহেল ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার ১২ টি উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে
কাজের স্বীকৃতি স্বরুপ : ২৫.১০.২৬ ইং তারিখে রবিবার জুলাই হতে সেপ্টেম্বর/২৬ পর্যন্ত সুনামগঞ্জ জেলার মধ্যে গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা গ্রহন করার স্বীকৃতি স্বরুপ ধর্মপাশা উপজেলাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সুনামগঞ্জ জেলার গ্রামআদালত প্রকল্পের ব্যবস্থাপক আমিনুর রহমানের ব্যবস্থাপনায়- সুনামগঞ্জ জেলার উপ পরিচালক স্থানীয় সরকার, অসীম চন্দ্র বনিক উক্ত সম্মাননা প্রদান করেন।
ধর্মপাশা উপজেলার গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারি মাহাবুবুল আলম বলেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনি রায় এর দিক নির্দেশনায় এবং সকল হিসাব সহকারী,প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আন্তরিক প্রচেষ্টার ফলে এ সম্মাননা অর্জন করা সম্ভব হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
