ঢাকাThursday , 29 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় মেয়াদউত্তীর্ণ পশু খাদ্য থাকায় দুই দোকানের জরিমানা

Mahamudul Hasan Babu
October 29, 2026 11:46 am
Link Copied!

কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃকাউনিয়ায় মেয়াদ উত্তীর্ণ পশু ও মৎস্য খাদ্য রাখায় ও বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় দুটি দোকান মালিকের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার টেপামধুপুর বাজারের শফিকুল ফিড স্টোরের বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ মৎস্য ও পশু খাদ্য থাকায় ৩ হাজার টাকা একইদিন ভায়ারহাট বাজারে শ্রী সজল কুমারের দোকানে গরু,ছাগল, মুরগী ও মাছের মেয়াদ উত্তীর্ণ খাদ্য থাকায় এবং বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও ১২ বস্তায় ২৪০ কেজি মেয়াদ উত্তীর্ণ পশু খাদ্য জব্দ করা হয়েছে।